প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি এসব কর্মসূচির আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে রাজ্জাকের পরিবারের লোকজন এবং বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনের পর আয়োজিত সমাবেশে বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
পুলিশ ও রাজ্জাকের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ জুলাই বেলা আড়াইটার দিকে সখীপুর ফাহিম সুপার মার্কেটের দোতলায় আবদুর রাজ্জাক খুন হন। ওই মার্কেটের মালিকের ছেলে রুবেল ও শাহ আলম দলবল নিয়ে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেন।