সখীপুরে উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি প্রতিরোধে উঠান বৈঠক করেছে সখীপুর থানা-পুলিশ। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা উচ্চবিদ্যালয় মাঠে এ বৈঠক হয়। এতে বক্তব্য দেন কালিয়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসান, সখীপুর থানার এসআই মো. মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, ঘোনারচালা বাজার বণিক সমিতির সভাপতি খন্দকার আবদুল জলিল, সংরক্ষিত মহিলা সদস্য ছালেহা আক্তার প্রমুখ। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক করা হচ্ছে।