সখীপুরে কথিত পীরের লাশ উদ্ধার, বিষপানে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল রোববার স্থানীয় একটি জঙ্গল থেকে এক কথিত পীরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, ছাতিয়া গ্রামের একটি জঙ্গল এলাকা থেকে খলিলুর রহমান (৬৫) নামের ওই পীরের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলি দড়িপাড়া গ্রামে।এদিকে কালিয়ান টানপাড়া গ্রামের প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী রিনা আক্তার (২৬) শনিবার রাতে বিষপানজনিত কারণে মারা যান। প্রতিবেশীরা বলেছেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া করার পর অভিমান করে তিনি বিষপানে আত্মহত্যা করেন।