সখীপুরে কর্মসূচি উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে গতকাল শনিবার সকালে জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়নকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। আলোচনার আগে উপজেলা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।