সখীপুরে কৃষি ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষী খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংক, টাঙ্গাইলের সখীপুর শাখা থেকে গতকাল রোববার ব্যাংকের নিরাপত্তারক্ষী আবু সাঈদের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, পিটিয়ে হত্যার পর লাশ ব্যাংকের ভেতর ফেলে রাখা হয়। আবু সাঈদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন।