সখীপুরে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বোসন গণিত উৎসব হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে টাঙ্গাইলের ‘বোসন বিজ্ঞান সংঘ’। উৎসবে সখীপুর ও বাসাইল উপজেলার ২৫টি উচ্চবিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলি, বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুল আহসান, নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বোসন বিজ্ঞান সংঘের সভাপতি ফিরোজ শিকদার ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আলোচনায় অংশ নেন।