সখীপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান খানপাড়া গ্রামে আমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী জানায়, খানপাড়া গ্রামের মালয়েশিয়া-প্রবাসী আবদুর রশিদ খানের স্ত্রী আমিনাকে শুক্রবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাইরে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে। গতকাল শনিবার সকালে তাঁর দুই শিশুসন্তানের ডাক-চিত্কার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ঘর তালাবদ্ধ ছিল। পরে স্থানীয় লোকজন বাড়ির প্রায় ২০০ গজ দূরে অনাবাদি জমিতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আমিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।