সখীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে রত্না আক্তার নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ অস্বীকার করে রত্নার স্বামী ফারুক হোসেন দাবি করেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গজারিয়া গ্রামের ফারুকের (৩০) সঙ্গে ২০০৬ সালে বাসাইল উপজেলার সরাইল গ্রামের রত্নার (২৫) বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। তবে একটি সূত্র জানায়, ফারুক ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমি সকালে আমাদের দোকানে চলে যাই। এরপর খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ফাঁসিতে ঝুলে আছে। জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে নামিয়ে আনি। তখনো সে জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।’রত্নার বাবা বাবুল হোসেন বলেন, ‘আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।’