সখীপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী বাজারসংলগ্ন পাথারিয়া বাইদ এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে ও স্থানীয় তরুণ নাট্য সংঘের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাতটি দলে ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে সখীপুরসহ আশপাশের উপজেলার প্রায় ২০ হাজার দর্শনার্থী সমবেত হয়।
দাপট ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম হয়েছেন শেরপুরের ইলিয়াছ, দ্বিতীয় টাঙ্গাইলের রসুলপুরের রুচি মিয়া; ২ নম্বর দলে প্রথম গাজীপুরের শ্রীপুরের আজাহার আলী, দ্বিতীয় জামালপুরের মোশারফ হোসেন; ৩ নম্বর দলে প্রথম টাঙ্গাইলের রনি আহমেদ ও দ্বিতীয় সখীপুরের রতনপুর গ্রামের ধলা মিয়া।
কদম ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম গাজীপুরের শ্রীপুরের মশিউর রহমান, দ্বিতীয় উপজেলার রতনপুর গ্রামের ধলা মিয়া; ২ নম্বর দলে প্রথম শেরপুরের ইলিয়াছ ও দ্বিতীয় একই জেলার ওয়াহাব মিয়া; ৩ নম্বর দলে প্রথম গাজীপুরের আবদুল হালিম ও দ্বিতীয় শেরপুরের মকবুল হোসেন এবং ৪ নম্বর দলে প্রথম টাঙ্গাইলের মোন্তাজ আলী, দ্বিতীয় হয়েছেন সখীপুরের ইছাদিঘী গ্রামের আবদুল হক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার।