সখীপুরে ছাত্রলীগ নেতা স্ত্রীসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাদক ব্যবসা করার অভিযোগে উপজেলার কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান ও তাঁর স্ত্রী নাসরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আল আমিনের (২২) বাড়ি উপজেলার আড়াইপাড়া গ্রামে। গতকাল বুধবার সকালে পুলিশ আল আমিন ও তাঁর স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সখীপুর থানার এসআই শামসুল হকের ভাষ্যমতে, গত মঙ্গলবার সন্ধ্যায় আল আমিন ও নাসরিন দম্পতিকে উপজেলার আড়াইপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ১০০টি ইয়াবাসহ আটক করে। ওই দম্পতি কয়েক মাস ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করছিলেন। এ ব্যাপারে সখীপুর থানার এসআই সাইদুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সখীপুর থানায় ওই দুজনকে আসামি করে মামলা করেন।