সখীপুরে ছেলেধরা সন্দেহে আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ছেলেধরা সন্দেহে আটজনকে আটক করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার একটি পিকআপ সখীপুর থেকে ময়মনসিংহের ভালুকা যাওয়ার পথে উপজেলার মুচারিয়া পাথার বাজারে পৌঁছালে স্থানীয় লোকজন এটি থামান। তাঁরা পিকআপের ওই আটজনকে ছেলেধরা সন্দেহে পুলিশে সোপর্দ করে। তারা হলো: আলীমউদ্দিন (১৬), সুজন মিয়া (১৪), রফিকুল ইসলাম (১৪), শাহীন (১২), ইসমাইল (১২), রুবেল (১৫), সোহাগ (১৩) ও রুবেল মিয়া (১৪)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর ফকিরপাড়া গ্রামে। এ ছাড়া গতকাল বিকেলে ছেলেধরা সন্দেহে উপজেলার পলাশতলী এলাকার স্থানীয় লোকজন এক নারীকে (৪৫) পুলিশে সোপর্দ করে। সখীপুর থানার ওসি মহিউদ্দিন বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ব্যক্তিরা ছেলেধরা নন। ছেলেধরা শব্দটি গুজব। আতঙ্ক কাটাতে কাল বৃহস্পতিবার থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাইকে প্রচারণা চালানো হবে।