সখীপুরে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় টাঙ্গাইলের সখীপুরের ছয়টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষায় সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া বড়চওনা-কুতুবপুর কলেজ থেকে চারজন, মুজিব কলেজ থেকে তিনজন এবং সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে আলিম পরীক্ষায় নলুয়া সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনজন, প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসা থেকে দুজন ও নামদারপুর কামিল মাদ্রাসা থেকে পেয়েছেন দুজন।