সখীপুরে ট্রাক উল্টে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ইটবোঝাই ট্রাক উল্টে রেজাউল করিম (২৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর-ধলাপাড়া সড়কের মহানন্দপুর বাজার এলাকায়।
দুর্ঘটনায় গুরুতর আহত সোলায়মান (৩৫) ও হেলাল উদ্দিনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আবদুল খালেককে (২৭) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া কোনাবাড়ী গ্রামে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ঘাটাইলের ধলাপাড়া থেকে ইটবোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৬-০৫৭১) গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে শ্রমিকেরা ইটের নিচে আটকা পড়েন। হতাহত ব্যক্তিরা ইটভাটার শ্রমিক।