সখীপুরে ড্রামের ভেতর তরুণের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার সখীপুর-সাগরদিঘি সড়কের পাশে কালিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হত্যা করে লাশ একটি প্লাস্টিকের ড্রামে ভরে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিয়া দক্ষিণপাড়া এলাকায় কেউ দুটি প্লাস্টিকের বড় ড্রাম ও কাঠের জ্বালানিভর্তি তিনটি বস্তা ফেলে রেখে যায়। বিকেলে সেগুলো ওই এলাকার লোকজনের চোখে পড়ে। গতকাল বুধবার ওই এলাকায় উৎকট দুর্গন্ধ পায় তারা। পরে স্থানীয় লোকজন ওই ড্রামের মুখ খুলে লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
সখীপুর থানার এসআই জায়েদ আবদুল্লাহ বিন সরওয়ার বলেন, লাশের পরনে কালো রঙের হাফ শার্ট ও বাদামি রঙের প্যান্ট ছিল।