সখীপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা বহিষ্কৃত
কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাস ও সদস্য আরিফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়া এবং সমাজবিরোধী ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় জেলা ছাত্রলীগের জরুরি সভায় তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের জন্য প্রস্তাব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পাঠানো হয়েছে।হাবিবুল্লাহ ইতিহাস ও আরিফসহ চারজন ৪ জুলাই সখীপুর উপজেলা সদরে এক কিশোরীকে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও করেন। এ ব্যাপারে সখীপুর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ খবর প্রকাশিত হয়।