সখীপুরে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে এস এম নুরুল ইসলাম সভাপতি ও ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম ৩৬২ ভোট ও ইব্রাহিম খলিল ৩০৯ ভোট পেয়েছেন। নুরুল ইসলাম বড়চওনা চাম্বলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইব্রাহিম খলিল ছোটপাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আবদুস সোবহান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।