সখীপুরে পরিত্যক্ত উপকারাগার পরিদর্শনে মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পরিত্যক্ত উপকারাগািটকে শিশু-কিশোর সংশোধন প্রতিষ্ঠান বানাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে গতকাল রোববার দুপুরে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মহসিন আলী সখীপুরে পরিত্যক্ত কারাগার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিখিল মজুমদার প্রমুখ।
ফরহাদ হোসেন ভূইয়া বলেন, পরিত্যক্ত এই কারাগারে শিশু-কিশোর সংশোধন প্রতিষ্ঠান করা হবে।