সখীপুরে পাঁচ দিনে ৬০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত পাঁচ দিনে ৬০টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাফি নামের নয় মাস বয়সী এক শিশু গত শনিবার রাতে মারা গেছে।
সর্বশেষ গতকাল রোববার বিকেল চারটার মধ্যে ১২টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে কয়েক দিন ধরে ডায়রিয়া রোগী বেশি ভর্তি হচ্ছে। ঋতু পরিবর্তনের কারণে এর প্রকোপ বেশি বলে মনে হচ্ছে।’