সখীপুরে পাঁচটি করাতকল উচ্ছেদ একটিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতরে অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাতকল উচ্ছেদ ও লাইসেন্স নবায়ন না থাকায় এক করাতকল মালিককে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক মাহবুব হোসেনের নেতৃত্বে গঠিত ট্রাস্কফোর্স গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায়।
বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা শামসুল ইসলাম চৌধুরী জানান, বেতুয়া এলাকায় আবদুল আজিজ ও মো. বাদলের দুটি করাতকল, রামখা মৌলভীবাজারের আবদুল হালিমের একটি, গড়বাড়ি গ্রামের দুলাল হোসেন ও রফিকুল ইসলামের দুটি করাতকল উচ্ছেদ করা হয়। এ ছাড়া প্রতিমাবংকী এলাকায় স্থাপিত করাতকলের মালিক আবদুস সামাদের কলের লাইসেন্স নবায়ন না থাকায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানাসহ পুলিশ ও র্যা বের সদস্যরা অংশ নেন।