সখীপুরে পৌর আ.লীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নানকে চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর কার্যালয়ের সামনে থেকে সখীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে। সৈয়দ রুকসি আহমেদ নামের এক শ্রমিক এক হাজার ৫০০ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে সখীপুর থানায় গত সোমবার রাতে মামলা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া আবদুল হান্নান তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।