সখীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান গ্রামে গত মঙ্গলবার রাতে পিয়ার আলী নামের এক প্রবাসীর বাড়িতে হামলা হয়েছে। দুর্বৃত্তরা চারজনকে মারধর করে ৩৫ হাজার টাকা ও ১০ ভরি ওজনের একটি সোনার বার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা জানান, পিয়ার আলী দুই মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফেরেন। হামলায় আহত পিয়ার আলী, তাঁর শ্যালক মিনহাজ উদ্দিন ও চাচা মোজাফ্ফর আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত ছোট ভাই খোকন মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার ওসি বজলুর রশিদ জানান, পুলিশ খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।