সখীপুরে বিক্ষুব্ধ গ্রাহকদের বিদ্যুৎ কার্যালয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে গত বুধবার টাঙ্গাইলের সখীপুরে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। তাঁরা লাঠিমিছিল নিয়ে সেখানে গিয়ে অফিসের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হন।পুলিশ জানায়, এ ঘটনায় সখীপুর থানার কনস্টেবল কুব্বাত আলী (৪৫) আহত হয়েছেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কচুয়া গ্রামের আলামীন (২৫) ও সখীপুর পৌরসভার বাসিন্দা শামীমকে (২৮) আটক করে। বিকেলেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সবুর বলেন, এক মাস ধরে কীর্তনখোলা, গজারিয়া, কালিয়ানপাড়া, কচুয়া ও কালিদাসের একাংশে বিদ্যুৎ না থাকায় সেচের অভাবে ইরি-বোরো ধানের খেত ফেটে চৌচির হয়ে গেছে। এ ছাড়া বিদ্যুতের অভাবে এলাকাবাসী নানা দুর্ভোগের মধ্যে পড়েছেন।