সখীপুরে শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আজ শুক্রবার। সখীপুর উপজেলা মিলনায়তনে উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৩৪ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫টি পদে তফসিল ঘোষণা হলেও ২৩টি পদে একাধিক প্রার্থী না থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন।