সখীপুরে সংখ্যালঘু পল্লি চিকিৎসকের ওপর হামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সংখ্যালঘু পল্লি চিকিৎসকের ওপর হামলা ও দোকান ভাঙচুরের ঘটনায় গতকাল শনিবার আবদুর রাজ্জাক নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার প্রথম আলোর শেষ পাতায় ‘সখীপুরে সংখ্যালঘু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে সংবাদ ছাপা হলে পুলিশ গত শুক্রবারের রাতের অভিযোগটি গতকাল শনিবার মামলা হিসেবে রেকর্ড করে। এদিকে গতকাল বিকেলে আহত কিশোর কুমারকে দেখতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ ও ওসি মোখলেছুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে সংখ্যালঘু কিশোর কুমার হামলার শিকার হয়েছেন। ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার উপজেলার বেড়বাড়ি বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক কিশোর কুমারকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর দোকানে ঢুকে হামলা ও মারধর করে।