সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স (ব্রাদার) হাবিবুর রহমান (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার মহানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাবিবুর গতকাল বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে আসছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহানন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।