প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ‘ভূমিকম্প-পরবর্তী সময়ে কী করণীয়’ বিষয় নিয়ে শিক্ষার্থী ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ সমাবেশের আয়োজন করে। বেলা ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ ও ১২টায় সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ এড়াতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই বিষয় নিয়ে বিকেলে সখীপুর হাটে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়।