সখীপুরে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সাফল্য ও উন্নয়নভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং নারীদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে মহিলা সমাবেশ হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ও সখীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়ন সভাকক্ষে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি