সখীপুরে সেই জুয়েলার্সের মালিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শ্রীকৃষ্ণ জুয়েলারির কর্মচারীকে হত্যার পর স্বর্ণালংকার ‘লুটের’ ঘটনায় মালিক গোবিন্দ কর্মকারকে দুই দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে টাঙ্গাইলের বিচারিক হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ অক্টোবর সকালে সখীপুর বাজার কেন্দ্রীয় মসজিদ সড়কে অবস্থিত শ্রীকৃষ্ণ জুয়েলারি ওয়ার্কশপ থেকে কর্মচারী অজিত সরকারের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দোকানের মালিক গোবিন্দ দাবি করেন, দুর্বৃত্তরা অজিতকে হত্যা করে তাঁদের দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় থানায় মামলা করেন গোবিন্দ। সখীপুর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, গোবিন্দ কর্মকারের বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার হলে ‘ডাকাত নাটকের’ অবসান ঘটে।