সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, শাশুড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সখীপুরে স্বামী আবুল হোসেনের হাতে খুন হয়েছেন রোকেয়া খাতুন (৩০)। গতকাল বুধবার ভোরে উপজেলার তৈলধারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আবুল হোসেন মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন আবুল হোসেন তাঁর স্ত্রী দুই সন্তানের জননী রোকেয়া খাতুনকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ রোকেয়ার শাশুড়ি জয়গন্নেছাকে আটক করেছে।নিহত রোকেয়ার বড় ছেলে শাহাদত (১০) জানায়, পাগলামি করার কারণে তাঁর বাবা আবুল হোসেনকে বেঁধে রাখা হতো। ঘটনার দিন ভোরে মা গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে বাবা পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান।