সখীপুরে সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়চওনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোটরসাইকেলচালক সুমন আহমেদ (১৮) ও জিতেশ্বরী গ্রামের মৃত শমসের আলীর ছেলে ইজিবাইকচালক একাব্বর হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে একাব্বর হোসেন ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বড়চওনা বাজার থেকে যাত্রী নিয়ে সখীপুরের উদ্দেশে রওনা দেন। মৌটের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বড়চওনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ফারজানা সুমি মোটরসাইকেলচালক সুমন ও ইজিবাইকচালক একাব্বরকে মৃত ঘোষণা করেন।