সখীপুরে হামলায় বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে হামলায় ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শহীদুজ্জামান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলী আহত হয়েছেন। তাঁদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে।গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক সানোয়ার হোসেনসহ সাতজন পরীক্ষায় অংশ নেন। বিকেলে ফল ঘোষণা করা হয়। প্রধান শিক্ষক পদে সানোয়ার হোসেনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শহীদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা শহীদুজ্জামান ও আজহার আলীর ওপর হামলা করেন। হামলাকারীরা নিয়োগসংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নেন এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন।অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘুষ নিয়ে সানোয়ারকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেন। এভাবে সানোয়ারকে পরীক্ষায় প্রথম করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন কাগজপত্র ছিনিয়ে নেন। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান।