সখীপুরে ১৫০ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজারে গতকাল রোববার ভোরে একটি ব্যক্তি-মালিকানাধীন গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই গাড়ির তিন আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রমজান আলী (৩২), মুকুল বর্মণ (১৯) ও চানু বর্মণ (৩৫)। তাঁদের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার রাখালিয়া গ্রামে।