সখীপুরের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) গত বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে তিন যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন মুন্না মিয়া (১৮), জুয়েল আহমেদ (১৯) ও আবদুল আলীম (২০)৷ তাঁদের সবার বাড়ি সখীপুরের বংকী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে সপ্তম শ্রেণীর ওই স্কুলছাত্রী খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল৷ এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে ওই স্কুলছাত্রীর মুখ েবঁধে তাকে তুলে নিয়ে যান। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গেই ওই ছয় যুবককে ধাওয়া করে ইমরান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ এ ঘটনায় গত বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় চারজনকে আসামি করে অপহরণের মামলা করেন।