সচল রেখে নীতিমালার আওতায় নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেটের ভোলাগঞ্জ পাথর উত্তোলনস্থলকেন্দ্রিক চার শতাধিক পাথর ভাঙার কল সচল রয়েছে। বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ ভাঙা পাথরের জোগানদাতা এসব কল। নীতিমালার আওতায় নিতে কল বন্ধ না করে সচল অবস্থায় পরিবেশবান্ধব ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। অন্যথায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।’গতকাল শুক্রবার বিকেলে সিলেটে কল মালিকদের সংগঠনের উদ্যোগে এক সভা থেকে এ আহ্বান জানানো হয়।কল মালিক সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর প্রথম আলোয় ‘অবৈধ কলের অবাধ বাণিজ্য’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদনসহ একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে কল স্থাপনে বৈধতা আনতে মালিকেরা সভায় মিলিত হন। কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ‘স্টোন ক্রাশার মালিক সমিতি’র সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব আলীর সঞ্চালনায় সভায় সরকারদলীয় স্থানীয় সাংসদ ইমরান আহমদ ও সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ উপস্থিত ছিলেন।ফারুক আহমদ মিসবাহ বলেন, ‘সারা দেশে ৮০ শতাংশ পাথরের জোগান হয় এসব কল থেকে। কল বন্ধ করে দেওয়া হলে সামগ্রিকভাবে দেশের নির্মাণকাজের ওপর বিরূপ প্রভাব পড়বে।’ ব্যবসার স্বার্থে কল বন্ধ না করে নীতিমালার আওতায় সব কল নেওয়ার দাবি জানান তিনি।কল মালিকদের এ আহ্বানের পরিপ্রেক্ষিতে সভায় সাংসদ ইমরান আহমদ পরিবেশ রক্ষার বিষয়টি বৃহত্তর স্বার্থ বলে অভিহিত করে বলেন, ‘পাথর ভাঙার কারণে পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’ ব্যবসার ক্ষতি না করে পাথরের কলগুলোকে নীতিমালার আওতায় আনতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।