সচিত্র সতর্কবার্তা নিয়ে গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুসারে তামাকজাত পণ্যে সচিত্র সতর্কবার্তা প্যাকেটের উপরিভাগের ৫০ শতাংশে রাখার বিধান থাকলেও তা বদলে নিচের অংশে ছাপানোর সুযোগ দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
তিনটি সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল দেন। পাশাপাশি ২ নভেম্বর পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে বলেছেন আদালত।
স্বাস্থ্যসচিব, আইন (লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ) সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
উবিনীগ, প্রজ্ঞা ও প্রত্যাশা নামের তিনটি সংগঠন চলতি সপ্তাহে ওই রিট আবেদনটি করে।