সচিব ও প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সচিব ও প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন কয়েকজন কাউন্সিলর। গতকাল বুধবার মাসিক সভায় এই অভিযোগ তোলা হয়।

পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টা দিকে পৌরসভা কার্যালয়ে মেয়র মো. ইসলামের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে আটজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া সচিব ও প্রকৌশলী সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সভায় সাতজন কাউন্সিলর সচিব ও প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ তুলেছেন।

মুজিবুর রহমান বলেন, পৌরসভার সচিব ও প্রকৌশলী পরস্পরের যোগসাজশে দালানের অনুমোদনের নামে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এ ছাড়া সচিব জাতীয়তা ও জন্মসনদ এবং ট্রেড লাইসেন্স দেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে সচিব মহিউদ্দিন ফরাজী ও প্রকৌশলী জহির আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।