সচিব ও সচিব পদমর্যাদার পাঁচ পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিব ও সচিব পদমর্যাদার পাঁচটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের সচিব ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিককে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ আদেশ জারি করেছে।
বাকি তিনজনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। একই বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল আজমকেও পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। আর মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেনকে বেসরকারীকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।