সচিব কমিটির বেতন কাঠামোতে সমতার নীতি মানা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামোর দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সচিব কমিটি বেতনকাঠামোর যে সুপারিশ অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছেন, তাতে সমতার নীতি মানা হয়নি। সচিব কমিটি সুবিধাবঞ্চিতদের গুরুত্ব না দিয়ে নিজেদের অপরিহার্য এবং বাকিদের পরিত্যাজ্য নীতি অনুসরণ করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য সুবিধাজনক একটি কাঠামো সরকারকে দিয়ে পাস করিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী।
লিখিত বক্তব্যে আটটি প্রস্তাব তুলে ধরা হয়। বলা হয়, বেতনকাঠামোর প্রস্তাবে শিক্ষক সমাজ ব্যথিত হয়েছে এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।