সচিব পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আছাদুজ্জামান মিয়া।
মো. আছাদুজ্জামান মিয়া।

পদোন্নতি পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর মাধ্যমে তিনি গ্রেড-১ (সচিব পদমর্যাদা) এ পদোন্নতি পেলেন।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মো. আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. আছাদুজ্জামান মিয়া ১৯৮৫ সালে সহকারী পুলিশ সুপার (বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরি জীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় এবং ডিআইজি হিসেবে খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জে তিনি দায়িত্ব পালন করেন।