সচিব পদে নিয়োগ পেলেন তিনজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিব পদে তিনজনকে নতুন নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন বাণিজ্যে এবং দুর্নীতি দমন কমিশনের সচিব খোন্দকার আসাদুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীতি ইব্রাহিমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি হয়।