সচিব পদে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় চাকরিরত জনপ্রশাসনের তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এ কে এম আমির হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন। তাঁদের মধ্যে প্রথম দুজনকে বর্তমান পদেই পদায়ন করা হয়েছে।