সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় চাকরিরত জনপ্রশাসনের তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের সচিব এ কে এম আমির হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন।