সচিব পদে ১২ এবং অতিরিক্ত সচিব পদে ৩১ জনের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত সচিব পর্যায়ের ১২ জন কর্মকর্তা সচিব পদে এবং যুগ্ম সচিব পর্যায়ের ৩১ জন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার বড় ধরনের এই পদোন্নতির বিষয়ে দুটি আদেশ জারি করা হয়। সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জনের মধ্যে নয়জনই ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাকি তিনজন হলেন: প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইবাদত আলী ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত রেক্টর এ জেড এম শফিকুল আলম।ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হওয়া নয় কর্মকর্তা হলেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তারিক উল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের এম আসলাম আলম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মেজবাহ-উল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শফিক আলম মেহেদী, শিল্প মন্ত্রণালয়ের কে এইচ মাসুদ সিদ্দিকী, নির্বাচন কমিশন সচিবালয়ের মোহাম্মদ সাদিক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সুরাইয়া বেগম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের খোন্দকার শওকত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রণজিত কুমার বিশ্বাস।অতিরিক্ত সচিব হলেন যাঁরা: অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন: রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি থাকা আনোয়ারুল করিম, মাহফুজুল হক, যুগ্ম সচিব লুৎফর রহমান, বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের পরিচালক মো. আবদুল হামিদ, জন্মনিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ এম বদরুদ্দোজা, স্থানীয় সরকার বিভাগের মনিটরিং পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক স্বপন কুমার সরকার, চট্টগ্রাম চা বোর্ডের সদস্য আবুল কাশেম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফতাব উদ্দিন তালুকদার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পদে বদলির আদেশাধীন মো. সরওয়ার খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব অমলেন্দু মুখার্জি, শিল্প মন্ত্রণালয়ের শেলিনা আফরোজা, সড়ক বিভাগের মজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. ফিরোজ মিয়া, রাষ্ট্রপতির একান্ত সচিব ফজলুল হক, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য ময়েজুদ্দীন আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য এম এ হান্নান।পদোন্নতিপ্রাপ্ত অন্যরা হলেন: মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন, পরিকল্পনা বিভাগের এ এস শামীম আহমেদ, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহামেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বেগম শাহীন খান, শিক্ষা মন্ত্রণালয়ের কে এম মোজাম্মেল হক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নুর, পরিকল্পনা বিভাগের কাজী আখতার উদ্দিন আহমেদ, রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি ইপিজেডের বোর্ড অব গভর্নরসের নির্বাহী সেলের মহাপরিচালক শুভাশীষ বোস।