সচিব পর্যায়ে ৮ জনের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আটজন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ মর্যাদায় সচিব পদে পদোন্নতি দিয়েছে। গতকাল মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নূরুল হককে একই মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল মান্নান হাওলাদারকে একই মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুর রব হাওলাদারকে একই মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো. শহিদ খানকে একই মন্ত্রণালয়ের সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ খানকে একই মন্ত্রণালয়ের সচিব, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মৃদুলা ভট্টাচার্যকে একই প্রতিষ্ঠানের সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাসুদ আহমেদকে একই মন্ত্রণালয়ের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে একই বিভাগের সচিব পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।