সচিব শওকতের বিরুদ্ধে আবার তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্তসচিব থাকার সময় নামে-বেনামে একাধিক প্লট গ্রহণ ও প্লটের আকার বৃদ্ধির অভিযোগে খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে করা তিন মামলার পুনঃ তদন্ত করবেন মীর জয়নুল আবেদীন শিবলী। 
গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই উপপরিচালককে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে চিঠি দিয়েছে কমিশন। সম্প্রতি কমিশনের সভায় মামলা তিনটি আবারও তদন্তের সিদ্ধান্ত হয়। মামলা তিনটির আগের তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় খোন্দকার শওকতকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছিলেন।
গণপূর্তসচিব থাকাকালে নামে-বেনামে একাধিক প্লট গ্রহণ এবং বেআইনিভাবে সবগুলো প্লটের আয়তন পরিবর্তনের অভিযোগে চলতি বছরের ২২ এপ্রিল খোন্দকার শওকত হোসেনকে আসামি করে তিনটি মামলা করে দুদক। ওই সময়ে দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক হিসেবে অবসরে গেছেন) যতন কুমার রায় মতিঝিল থানায় মামলাগুলো করেছিলেন।