সচিব হলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন চার কর্মকর্তা। এঁরা হলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ভারপ্রাপ্ত সচিব শাহজাহান আলী মোল্লা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. সোহরাব হোসাইন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। 

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁদের সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে আলাদা প্রজ্ঞাপনে শাহজাহান আলী মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব, পবন চৌধুরীকে বেজার চেয়ারম্যান এবং মো. সোহরাব হোসাইনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
আরেকটি প্রজ্ঞাপনে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।