সচিব হলেন ছয় কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের ছয়জন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম, সরকারি কর্ম কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. নূরন্নবী তালুকদার এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের মন্ত্রণালয় ও সংস্থাতেই দায়িত্ব দেওয়া হয়েছে।