সচিব হলেন ছয় কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের ছয়জন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে পূর্ণ সচিব করেছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম, সরকারি কর্মকমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. নূরুন্নবী তালুকদার এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহ। গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আগের মন্ত্রণালয় ও সংস্থায়ই দায়িত্ব পালন করবেন।
নিজস্ব প্রতিবেদক