সচিব হলেন তিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব হিসেবে পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা। তাঁরা হলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব জামান। গত ২৭ আগস্ট তাঁরা পদোন্নতি পান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান।
নতুন তিনজনের পদোন্নতির ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবসহ সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা হলো ১৩।