সচিব হলেন দুই অতিরিক্ত সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুই অতিরিক্ত সচিবকে দুই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব হওয়া দুই কর্মকর্তার মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আনিছুর রহমানকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অন্যদিকে ধর্মসচিব আবদুল জলিলকে ভূমিসচিব হিসেবে বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি।